Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
এক্সক্লসিভ

জুলাই হত্যা মামলা, সাবেক এমপি বিপ্লবের ৭ দিনের রিমান্ড

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
জুলাই হত্যা মামলা, সাবেক এমপি বিপ্লবের ৭ দিনের রিমান্ড

জুলাই-আগস্ট অভ্যুত্থানে সজল হত্যা মামলায় মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের জামিন নামঞ্জুর করে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৮টায় তাকে মুন্সিগঞ্জ আদালতে আনা হয়।

এ সময় পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে মুন্সিগঞ্জের ১ নম্বর আমলী আদালতের বিচারক আশিকুর রহমান ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

আসামিপক্ষের হয়ে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট শাহিন মো. আমানুল্লাহ ও অ্যাডভোকেট হাসান মৃধা। আর রাষ্ট্রপক্ষে কোর্ট ইন্সপেক্টর ছাড়াও পিপি অ্যাডভোকেট আব্দুল হালিম ও এপিপি নুর হোসেন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। প্রায় ২০ মিনিট রিমান্ড শুনানি হয়। এ সময় বিশৃঙ্খলা এড়াতে আদালত প্রাঙ্গণে সেনাবাহিনী ও পুলিশকে কঠোর অবস্থানে থাকতে দেখা যায়।

 

অপরদিকে, বিপ্লবের সর্বোচ্চ বিচারে দাবিতে আদালত এলাকায় বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ করা হয়। এতে অংশ নেয় ছাত্রদল-যুবদলসহ বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা। এ সময়, মুন্সীগঞ্জে গত বছরের ৪ আগস্টের সহিংসতার জন্য তাকে দায়ী করেন বিক্ষোভকারীরা।

 

প্রসঙ্গত, গত ২২ জুন রাতে রাজধানীর মনিপুরী পাড়া থেকে গ্রেফতার হন মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এই সংসদ সদস্য। পরে ২৩ জুন ঢাকার আদালতে তোলা হয় তাকে। পরবর্তীতে, গত সোমবার (৩০ জুন) বিপ্লবকে মুন্সীগঞ্জ কারাগারে আনা হয়।

 

উল্লেখ্য, মুন্সীগঞ্জে গত বছরের ৪ আগস্টের সহিংসতায় তিন জন নিহত হন। এই তিনটি হত্যামামলা ও আরও দুইটি হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি সাবেক এমপি ফয়সাল বিপ্লব।

 

এদিকে, ফয়সাল বিপ্লবের রিমান্ড শুনানির পর তার ফাঁসির দাবিতে মুন্সীগঞ্জ জেলা যুবদল ও ছাত্রদল আদালতের সামনের সড়কে বিক্ষোভ মিছিল করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।