Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

‘জুলাই সনদ’ নিয়ে মতামত জমা দেয়নি ৭ রাজনৈতিক দল

admin • 22 Aug 2025, 09:32 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
‘জুলাই সনদ’ নিয়ে মতামত জমা দেয়নি ৭ রাজনৈতিক দল

জাতীয় ঐকমত্য কমিশনের পাঠানো ‘জুলাই সনদ-২০২৫’-এর চূড়ান্ত খসড়া নিয়ে মতামত জানানোর শেষ দিন ছিল আজ শুক্রবার। তবে সময়সীমা শেষ হলেও এখনো সাতটি রাজনৈতিক দল কমিশনে তাদের মতামত জমা দেয়নি।

 

কমিশনের জনসংযোগ দপ্তর জানায়, যেসব দল এখনো মতামত জমা দেয়নি সেগুলো হলো— নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ (জিওপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং ইসলামী ঐক্যজোট।

 

অন্যদিকে ইতিমধ্যেই মতামত জমা দিয়েছে- বিএনপি, জামায়াতে ইসলামী, জেএসডি, এলডিপি, গণফোরাম, বাসদ, গণসংহতি আন্দোলন, জাকের পার্টি, লেবার পার্টি, নেজামে ইসলাম পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় গণফ্রন্টসহ অন্তত ২০টির বেশি দল।

 

এর আগে রাজনৈতিক দলগুলোর অনুরোধে মতামত দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছিল। সেই ধারাবাহিকতায় গত বুধবার বিএনপি তাদের মতামত জমা দেয়। এরপর বৃহস্পতিবার জামায়াতে ইসলামী, জেএসডি, খেলাফত মজলিস ও মার্ক্সবাদী বাসদসহ মোট ১১টি দল মতামত জমা দিয়েছে।

 

উল্লেখ্য, গত শনিবার জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর চূড়ান্ত খসড়া পাঠায় এবং ২০ আগস্টের মধ্যে মতামত দেওয়ার জন্য আহ্বান জানায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।