Thursday, 29 October 2026
শিরোনাম
সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি
এক্সক্লসিভ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ফ্রি ইন্টারনেট দেবে সরকার

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ফ্রি ইন্টারনেট দেবে সরকার

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষ্যে দেশের জনগণকে ফ্রি ইন্টারনেট দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী শুক্রবার (১৮ জুলাই) দেশের সব অপারেটরকে ফ্রি ইন্টারনেট দেয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

 

এক বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানায়, আগামী ১৮ জুলাই দেশের সকল মোবাইল অপারেটর ৫ দিন মেয়াদের ১ জিবি ডাটা গ্রাহকদের প্রদান করবে। অপারেটররা গ্রাহককে ফ্রি ডাটা দেয়ার বিষয়টি আগেই এসএমএসের মাধ্যমে অবহিত করবে।

 

প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময় সারাদেশে ইন্টারনেট বন্ধ করে দেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। সেই বিষয়টিকে মাথায় রেখেই আন্দোলনের ১ বছর পূর্তি উপলক্ষ্যে এমন উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।