Thursday, 29 October 2026
শিরোনাম
ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি গাজীপুরে ‘জঙ্গি নাটক’ মামলায় হাসিনাসহ ১০ জনের শুনানি ১৭ নভেম্বর সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা
এক্সক্লসিভ

জুলাইযোদ্ধাদের জন্য আজীবন ফ্রি চিকিৎসাসেবা ও ভাতা চালু

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
জুলাইযোদ্ধাদের জন্য আজীবন ফ্রি চিকিৎসাসেবা ও ভাতা চালু

জুলাই বিপ্লবে শহীদ ও আহত যোদ্ধাদের জন্য আজীবন ভাতার ব্যবস্থা চালু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নিহত ৮৪৪ জন শহীদ যোদ্ধার পরিবারকে মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।

 

পাশাপাশি, আহতদের ক্যাটাগরি অনুযায়ী ভাতা নির্ধারণ করা হয়েছে—‘এ’ ক্যাটাগরির জন্য ২০ হাজার, ‘বি’ ক্যাটাগরির জন্য ১৫ হাজার এবং ‘সি’ ক্যাটাগরির জন্য ১০ হাজার টাকা।

 

সরকারি তথ্যমতে, জুলাই বিপ্লবে মোট ৮৪৪ জন নিহত এবং ১২,৮৮৭ জন আহত হন।

 

এর আগে শহীদ পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা এবং আহতদের ক্যাটাগরি অনুযায়ী ৯ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। ভাতাভোগীদের তালিকা গেজেটে প্রকাশিত হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা ফারুক ই আজম।

 

এদিকে, গেল ১৫ বছরে মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার করে চাকরি পাওয়া প্রায় ৯০ হাজার কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়। এর মধ্যে ৭২ হাজার ৭৭ জনের তথ্য যাচাই-বাছাই শেষ হয়েছে।

 

মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম জানিয়েছেন,  যারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন অথচ সুবিধা নিয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ কয়েকজন সাবেক মন্ত্রীর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়েও অভিযোগ উঠেছে। এ নিয়ে যাচাই-বাছাই চলছে বলেও জানান উপদেষ্টা ফারুক ই আজম। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।