Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

জুতা চুরি মুক্ত মসজিদ গড়ার ঘোষণা ব্যারিস্টার সুমনের

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
জুতা চুরি মুক্ত মসজিদ গড়ার ঘোষণা ব্যারিস্টার সুমনের

নিজের নির্বাচনী এলাকার মসজিদগুলো জুতা চুরি মুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

 

তিনি বলেছেন, সংসদ সদস্য নির্বাচিত হলে মসজিদগুলো জুতা চোর মুক্ত করা হবে। মসজিদে জুতা চুরির ভয় থাকবে না। এতে মুসল্লিরা মনোযোগের সঙ্গে নামাজ আদায় ও ইবাদত পালন করতে পারবেন।

 

আজ শুক্রবার দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট মডেল মসজিদে জুমার নামাজ আদায়কালে মুসল্লিদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার সুমন পরে নির্বাচনী এলাকার বিভিন্ন চা বাগানে গণসংযোগ করেন।

 

সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, যারা জুতা চুরির কাজে জড়িত তাদের পুনর্বাসন করা হবে। এতে চুনারুঘাট ও মাধবপুর উপজেলার প্রতিটি মসজিদ হবে জুতা চুরি মুক্ত।

 

সারা দেশের মধ্যে মডেল হবে এই এলাকা। উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে নৌকার মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন। ওই আসনে সুমনের প্রতিদ্বন্দ্বী বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এই আসনে নৌকার প্রার্থী হয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।