Tuesday, 27 October 2026
শিরোনাম
মানবতাবিরোধী অপরাধ: হানিফসহ চার আসামির রায় ২৯ অক্টোবর জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন: তথ্য উপদেষ্টা ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত কুষ্টিয়ায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো: জামাল উদ্দিন সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট
এক্সক্লসিভ

জিন্সের প্যান্টে এই ছোট্ট পকেট কেন থাকে?

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
জিন্সের প্যান্টে এই ছোট্ট পকেট কেন থাকে?
আমরা অনেকেই হয়তো খেয়াল করেছি জিন্স প্যান্টের সামনের পকেটের ওপরের অংশে ছোট আরেকটি পকেট থাকে। কেউ-কেউ হয়তো নিজেদের অভ্যাস, রুচি অনুযায়ী এতে খুচরা পয়সা বা ছোটখাটো জিনিস রাখেন। অনেকেই এই পকেটকে কয়েন পকেটও বলেন। কিন্তু বেশির ভাগ মানুষ এই পকেট হয়তো ব্যবহারই করেন না। কারণ, পকেটটা এতই ছোট যে এতে বিশেষ গুরুত্বপূর্ণ কোনো কিছু রাখা সম্ভব নয়।   তা হলে কেন এই পকেট, এটি রাখার রহস্যটাই বা কী? ইন্টারনেট ঘেঁটে জানা গেছে, আঠারো শতকের দিকে পাশ্চাত্যের রাখাল (কাউ বয়) বালকরা জিন্স প্যান্ট পরতেন, আর তার সঙ্গে চেইন দেওয়া ঘড়ি ব্যবহার করতেন। তখনকার সময়ে এই ঘড়ির বেশ প্রচলন ছিল।   এই কাউ বয়রা প্রধানত তাদের ঘড়ি রাখতো তাদের ওয়েস্টকোটে। কিন্তু ওয়েস্টকোটে রাখার ফলে অনেক সময়েই ঘড়ি ভেঙে যাওয়ার ভয় থাকতো। মূলত, ঘড়িকে সুরক্ষিত রাখার জন্য সেসময় থেকেই জিন্সের প্যান্টে এই পকেটের আবির্ভাব। কোমরের বেল্টের সঙ্গে ঝুলিয়ে এই পকেটে ঘড়ি রাখলে ঘড়ি ভেঙে যাওয়ার ভয় থাকতো না। ফলে, ব্যাপকভাবে প্যান্টে এই পকেটের প্রচলন শুরু হয়।   তবে বর্তমানে কালের বিবর্তনে অবশ্য সেই ঘড়ির প্রচলন একদম কমে গেছে। তবে ঐতিহ্য বজায় রেখে এখনও জিন্স প্যান্টে ছোট্ট পকেটটি রাখা হয়।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।