Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ৯ ফেব্রুয়ারী

admin • 05 Dec 2024, 07:28 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ৯ ফেব্রুয়ারী

২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটি। ভর্তি পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারী থেকে শুরু হয়ে চলবে ১৯ ফেব্রুয়ারী পর্যন্ত।

 

বৃহস্পতিবার (৫ ই ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

আগামী ১লা জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতি বছরের ন্যায় এ বছরও সেকেন্ড টাইমারদের জন্য পরীক্ষা দেওয়ার সুযোগ বহাল থাকছে। এছাড়াও এবারে কমিয়ে আনা হবে ইউনিট ভিত্তিক ক্রাইটেরিয়া।

 

আজ (বৃহস্পতিবার) ভর্তি কমিটির অনুষ্ঠিত এক সভায় এসব তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা।

 

তিনি আরও জানান, ‘ প্রতি বছরের ন্যায় এবারও মোট ৯টি অনুষদের (৬ টি অনুষদ ও ৩ টি ইনস্টিটিউট) পরীক্ষা অনুষ্ঠিত হবে।‘ এছাড়াও পোষ্য কোটার বিষয়ে পরবর্তী সভায় সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

 

সোহাগ/ মিরর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।