Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুর-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন ফারজানা

admin • 17 Jan 2026, 09:16 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুর-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন ফারজানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে একমাত্র নারী স্বতন্ত্র প্রার্থী ফারজানা ফরিদ পূথির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে কমিশন ফারজানা ফরিদ পূথির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

এর আগে, গত ৩ জানুয়ারি বিকেলে জামালপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় এক শতাংশ ভোটারের সমর্থন যাচাইয়ে ৫ হাজার ৩৯৬ জন ভোটারের তথ্য ক্রস চেক করা হয়। এ সময় কয়েকজন ভোটারের তথ্যগত অমিল দেখিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ফারজানা ফরিদ পূথির প্রার্থিতা বাতিল করেন।

 

পরে সংশ্লিষ্ট ভোটাররা স্বশরীরে নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে ভোটসংক্রান্ত তথ্য সঠিক বলে স্বীকার করেন। আপিল শুনানিতে বিষয়টি উপস্থাপন করা হলে নির্বাচন কমিশন তা বিবেচনায় নিয়ে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। এর ফলে জামালপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ফিরে পান ফারজানা ফরিদ পূথি।

 

মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় ফারজানা ফরিদ পূথি বলেন, আপিল শুনানিতে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হয়েছিল। নির্বাচন কমিশন সঠিক বিষয় যাচাই করে ন্যায়বিচার নিশ্চিত করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।