Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ, সম্পাদক শুভ্র

admin • 17 Dec 2023, 06:59 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ, সম্পাদক শুভ্র

জামালপুর জেলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ ডিসেম্বর) জামালপুর জেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

নির্বাচনে দৈনিক যায় যায় দিনের জামালপুর প্রতিনিধি ইউসুফ আলী ও বাংলাদেশ প্রতিদিনের জামালপুর প্রতিনিধি শুভ্র মেহেদী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

এ ছাড়া নির্বাচনে সহ-সভাপতি পদে যথাক্রমে নিউজ২৪ এর তানভীর আজাদ মামুন ও ইত্তেফাকের জাহিদুর রহমান উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে যথাক্রমে দীপ্ত টিভির তানভীর আহমেদ হীরা ও একাত্তর টিভির লিয়াকত হোসাইন লায়ন, কোষাধ্যক্ষ এনটিভি ও খবরের কাগজের আসমাউল আসিফ, দপ্তর সম্পাদক মাই টিভির শামীম আলম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক পদে এখন টিভির জুয়েল রানা নির্বাচিত হয়েছেন।

 

কার্যনির্বাহী সদস্য পদে যথাক্রমে প্রবীণ সাংবাদিক এএকে মাহমুদুল হাসান দারা, দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম.এ জলিল, বাংলানিউজ২৪ ডটকমের নির্বাহী সম্পাদক মুকুলা রানা, এসএ টিভি ও বাংলাদেশ বেতারের ফজলে এলাহী মাকাম, বিজনেস স্ট্যান্ডার্ড ও মানবজমিনের আনোয়ারুল ইসলাম মিলন এবং আজকের পত্রিকার ফারুক হোসেন ফিরোজ নির্বাচিত হয়েছেন।

 

প্রবীণ সাংবাদিক উৎপল কান্তিধর জেলা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

 

জামালপুর জেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পুলিশ সুপার মো. কামরুজ্জামান, স্থানীয় সরকারের উপ-পরিচালক সরকার আব্দুল্লাহ আল মামুন, জামালপুর জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান, এফবিসিসিআইয়ের পরিচালক রেজাউল করিম রেজনু প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।