Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

জামালপুর এপির মাধ্যমে আড়াই হাজার শীতার্ত পরিবার পেলো শীতবস্ত্র

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
জামালপুর এপির মাধ্যমে আড়াই হাজার শীতার্ত পরিবার পেলো শীতবস্ত্র

জামালপুরে এরিয়া প্রোগ্রাম (এপি) এর আওতায় আড়াই হাজার দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল ও বালতি বিতরণ করেছে ওয়াল্ড ভিশন।

 

বুধবার (২০ ডিসেম্বর) ওয়াল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় ও জামালপুর উন্নয়ন সংঘের বাস্তবায়নে শহরের পাথালিয়া হযরত শাহজালাল (রাঃ) উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল ও বালতি বিতরণ করা হয়।

 

জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহনাজ ফেরদৌস এর উদ্বোধন করেন।

 

কম্বল বিতরণকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ওয়ার্ড ভিশনের জামালপুর (এসিও) সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরিফিকেশন, উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মোঃ রফিকুল আলম মোল্লা,কনসালটেন্ট প্রত্যয়, সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, হযরত শাহজামাল(রঃ) স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান, জামালপুর এপির এরিয়া ম্যানেজাার সাগর ডি কস্তা, উন্নয়ন সংঘের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মিনারা প্রমুখ।

 

এসময় জামালপুর সদর উপজেলার লক্ষিরচর, শরিফপুর এবং পৌরসভার ৪টি ওয়ার্ডের ২ হাজার ৫শ ৪০ জন হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল ও বালতি বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করায় উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি সমাজের বিত্তবান ও অন্যান্য সংস্থার প্রতি প্রকৃত শীতার্ত মানুষদের চিহ্নিত করে শীতবস্ত্র বিতরণে আহ্বান জানান। কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।