Sunday, 25 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
এক্সক্লসিভ জাতীয়

জামালপুরে সাংবাদিক আমানুল্লাহ কবীরের মৃত্যু বার্ষিকী পালিত

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
জামালপুরে সাংবাদিক আমানুল্লাহ কবীরের মৃত্যু বার্ষিকী পালিত

জামালপুরের মেলান্দহে সাংবাদিক আমানুল্লাহ কবীরের গ্রামের বাড়িতে তার পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে উপজেলার রেখিরপাড়া নিজ বাড়িতে আমানুল্লাহ কবীরের কবরে পুষ্পস্তবক অর্পণ করে জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক, মেলান্দহ উপজেলা প্রেসক্লাব ও মেলান্দহ রিপোর্টার্স ইউনিটিসহ গ্রামবাসী। এরপর সাংবাদিক আমানুল্লাহ কবীর ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

 

জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সহ-সভাপতি মুখলেছুর রহমান লিখনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাজন্য রুহানির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক জাহাঙ্গীর আলম, শাহজামাল, শেখ ফরিদ, সাকিব আল হাসান নাহিদ, ইমরান মাহমুদ ও ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক আমানুল্লাহ কবীরের বড় ছেলে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র প্রযোজক শাথিল কবীর।

 

এসময় বক্তারা সাংবাদিক আমানুল্লাহ কবীরের জীবনী তুলে ধরেন।

 

উল্লেখ্য, সাংবাদিক আমানুল্লাহ কবীর ডায়াবেটিক ও কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে ২০১৯ সালের ১৬ জানুয়ারি ঢাকার একটি বেসরকারী হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ দেশের স্বনামধন্য পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।