Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
এক্সক্লসিভ

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় পলাতক ইউপি সদস্য গ্রেপ্তার

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
জামালপুরে শিশু ধর্ষণ মামলায় পলাতক ইউপি সদস্য গ্রেপ্তার

 জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুদ (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ। এর আগে বিকেলে পাশ্ববর্তী মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর সগুনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুদুর রহমান মাসুদ কড়ইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে শিশুটিকে বাড়িতে একা রেখে তার মা আত্মীয়কে এগিয়ে দিতে বাইরে যান। সেই সুযোগে প্রতিবেশী মাসুদুর রহমান মাসুদ শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে শিশুটি কান্নাজড়িত অবস্থায় তার মায়ের কাছে পুরো ঘটনা জানায়।

 

এ ঘটনায় শনিবার রাতেই ভুক্তভোগীর মা বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক ছিলেন। পরে আহ বুধবার বিকেলে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর সগুনা এলাকায় তার আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

 

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাকে জামালপুর আদালতে পাঠানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।