Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
জেলার খবর

জামালপুরে রাসেলস ভাইপার ভেবে মারা হলো অজগর, অতঃপর উল্লাস

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
জামালপুরে রাসেলস ভাইপার ভেবে মারা হলো অজগর, অতঃপর উল্লাস

জামালপুরের দেওয়ানগঞ্জে বিষাক্ত সাপ রাসেলস ভাইপার মনে করে বন্যায় গাছের ডালে আশ্রয় নেওয়া সাত ফুট লম্বা বিরল প্রজাতির একটি অজগর সাপকে অজগর সাপকে পিটিয়ে মারার ঘটনা ঘটেছে। পরে মৃত ওই অজগর সাপ নিয়ে আনন্দ মিছিল করেন স্থানীয় যুবকেরা।

রোববার (৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের দক্ষিণ বালুগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে

বিষয়টি নিশ্চিত করে চুকাইবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মুসলিম উদ্দিন বলেন, সাপটি আমি পিটিয়ে মেরেছি। বন্যার পানিতে নৌকা নিয়ে ওই গাছের নিজ দিয়ে যাতায়াত করার সময় সাপটি গাছের ডালে ডালা বেঁধে থাকতে দেখা যায়। তারপর অনেক লোকজন দেখতে আসে সাপটিকে। ইউপি চেয়ারম্যানও আসেন। পরে গ্রাম বাসি মিলে গাছের নিচে জাল ধরে। অনেক লোকজন ভিড় করলেও কেউ সাপটি মারার সাহস পাচ্ছিল না। পরে আমি সাহস করে গাছে উঠে লাঠি দিয়ে আঘাত করলে সাপটি নিচে জালের মধ্যে পড়ে। সেটা কি সাপ ছিল আমরা বুঝিনি। প্রথমে রাসেলস ভাইপার বলছিল সবাই। এখন অনেকেই বলছে এটি অজগর সাপ।

স্থানীয়রা জানান, অজগর সাপকে মেরে ফেলার পর পর স্থানীয় যুবকেরা সাপটি নিয়ে আনন্দ মিছিল করেন ও সাপ হাতে নিয়ে ফটোসেশন করেন। অজগর সাপটি আনুমানিক প্রায় ৭ ফুট দৈর্ঘ্যের ছিল। বন্যার পানিতে ভেসে এসে গাছের ডালে অজগর সাপটি আশ্রয় নিয়েছিল। গাছের পাশ দিয়ে নৌকা দিয়ে যাওয়ার সময় এক লোক প্রথমে সাপটা দেখেন। পরে সাপটি মারতে লোকজন ভিড় করেন। শেষ পর্যন্ত গাছে উঠে সাপকে পিটিয়ে মারা হয়।

এ বিষয়ে জানতে চুকাইবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম খানকে জানান, অজগর সাপটি গাছে ডালে ছিল গ্রাম বাসি মিলে সাপটিকে মেরে ফেলেছে। এই এলাকার পানি বন্দি মানুষ গুলো এখন আতংকে আছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।