Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

জামালপুরে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
জামালপুরে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর:

জামালপুরে পলাতক থাকার ১০ বছর পর হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ মঙ্গলবার (২ জুন) দুপুর ১টার দিকে শহরের ফৌজদারী মোড় এলাকা থেকে জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

বিকালে জামালপুর র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়- ২০১৬ সালের ১ অক্টোবর রাতে সরিষাবাড়ীর মুলবাড়ি এলাকায় ইজিবাইক চুরির পর এর চালক লাইজু মিয়াকে গলায় রশি পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে কয়েকজন। এই ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে সরিষাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ সন্দেহ জনকভাবে রুবেল মিয়া ও মনি তাহেরকে গ্রেফতার করে।

পরে আসামিরা ১৬৪ ধারায় স্বীকারুক্তিমূলক জবানবন্দি দেন ও ঘটনার বর্ণনা করেন। সেই সময় থেকেই পলাতক ছিলো জাকির হোসেন। মামলার রায় হওয়ার পর থেকেই জাকির হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চালায় র‌্যাব। তথ্য প্রযুক্তির সহায়তায় দুপুরে জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। এতোদিন জাকির হোসেন দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন নামে অবস্থান করছিলো বলে জানায় র‌্যাব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।