Sunday, 25 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
এক্সক্লসিভ

জামালপুরে মাদক মামলায় দুইজনের কারাদণ্ড

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
জামালপুরে মাদক মামলায় দুইজনের কারাদণ্ড

জামালপুরে মাদক মামলায় দুই আসামিকে পৃথক মেয়াদে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

 

বুধবার (৪ মার্চ) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, জামালপুর এর বিচারক মো. শরিফুল হক প্রকাশ্য আদালতে এ রায় ঘোষণা করেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন, জামালপুর সদর উপজেলার বেলটিয়া ফকিরবাড়ি এলাকার সুরুজ উদ্দিনের ছেলে সুজন এবং জঙ্গলপাড়া (মাসুদ কমিশনারের বাড়ির পাশে) এলাকার জমশের আলীর ছেলে মো. শফিকুল ইসলাম।

 

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১২ জুন জামালপুর সদর থানা–পুলিশ পৃথক অভিযানে সুজনের কাছ থেকে ৪ গ্রাম এবং শফিকুল ইসলামের কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ ঘটনায় ওই দিনই জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়। পরে মামলাটি আদালতে বিচারাধীন ছিল।

 

মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত সুজনকে চার বছরের সশ্রম কারাদণ্ড এবং শফিকুল ইসলামকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি উভয়কে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

 

রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষে আইনজীবী মো. সুলতান মাহমুদ এবং আসামিপক্ষে আইনজীবী মুক্তার উদ্দিন ও মোহাম্মদ নজরুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।