Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, হাসপাতালে আহত স্বামী

admin • 02 Apr 2026, 09:34 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, হাসপাতালে আহত স্বামী

জামালপুরের মাদারগঞ্জে সেচ মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে স্বামী নিজেও গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন। স্ত্রীকে শেষ পর্যন্ত রক্ষা করতে না পারায় হাসপাতালে বারবার কান্নায় ভেঙে পড়ছেন তিনি।

 

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাঁকের আহমেদ। এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পশ্চিম পাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত রীতা বেগম (৩৮) এবং আহত আবু কাশেম (৪৫) একই এলাকার বাসিন্দা।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশের জমিতে সেচ দেওয়ার জন্য মোটর চালু করতে যান রীতা বেগম। এ সময় বৈদ্যুতিক তারে ত্রুটি থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্ত্রীকে ছটফট করতে দেখে তাকে উদ্ধার করতে ছুটে যান স্বামী আবু কাশেম। কিন্তু তিনিও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

সেখানে কর্তব্যরত চিকিৎসক রীতা বেগমকে মৃত ঘোষণা করেন। আবু কাশেমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এসময় আহত অবস্থায় বারবার স্ত্রীর খোঁজ করছেন আবু কাশেম। স্ত্রীকে বাঁচাতে না পারার শোকে তিনি ভেঙে পড়েছেন এবং কান্নায় বারবার অচেতন হয়ে পড়ছেন।

 

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাঁখের আহমেদ জানান, বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

 

এ বিষয়ে কোনো অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।