Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে বিএনপির ৫০ নেতাকর্মী গ্রেপ্তার

admin • 29 Oct 2023, 06:45 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে বিএনপির ৫০ নেতাকর্মী গ্রেপ্তার

জামালপুরে বিএনপির ৫০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) রাত থেকে আজ রোববার (২৯ অক্টোবর) দুপুর পর্যন্ত জামালপুরের সাত উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

 

সংশ্লিষ্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) কাছ থেকে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে জামালপুর সদর উপজেলার ১৫ জন, মেলান্দহের ৬ জন, ইসলামপুরের ৬ জন, দেওয়ানগঞ্জের ৪ জন, বকশীগঞ্জের ৭ জন, মাদারগঞ্জের ২ জন ও সরিষাবাড়ীর ১০ জন।

   

এদিকে আজ বিএনপির ডাকা হরতালে জামালপুরে জনগণের তেমন সাড়া মেলেনি। ঢিলেঢালাভাবে হরতাল পালিত হয়েছে। শহরের রাস্তাঘাটে মানুষের চলাচল ও অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠানে একেবারেই স্বাভাবিক কার্যক্রম সম্পন্ন হয়েছে।

   

শহরের বিভিন্ন মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের অবস্থান করতে দেখা গেছে। তবে শহরের কোথাও বিএনপির নেতাকর্মীদের দেখা যায়নি।

   

এ ছাড়া, বাস মালিক সমিতি থেকে চলাচলের নির্দেশনা থাকলেও জামালপুর থেকে কোনো বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।