Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
জেলার খবর

জামালপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
জামালপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জামালপুরের বকশীগঞ্জে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মনির মিয়া (৩০) নামে এক দিনমজুর নিহত হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে বকশীগঞ্জ-রৌমারী মহাসড়কের ড্রাম ব্রিজ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

 

নিহত মনির মিয়া কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কালারচর গ্রামের তছের উদ্দিনের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. ওবাইদুল হক জানান, সকাল সড়ে ৯ টার দিকে মনির মিয়া ও তার সঙ্গীরা বকশীগঞ্জ থেকে সিএনজিতে উঠে রৌমারীর দিকে রওনা হন।

 

সিএনজিটি ড্রাম ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে নাবিল পরিবহন নামে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজির যাত্রী মনির মিয়া (৩০) ও তার সঙ্গী মাহবুব আলী (২৬) মারাত্মক আহত হয়।

 

স্থানীয়রা মারাত্মক আহতবস্থায় তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মনির মিয়াকে মৃত ঘোষণা করেন এবং আহত মাহবুবকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে নাবিল পরিবহনটি দ্রুত ঘটনাস্থল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। মনির মিয়া ও তার সঙ্গীরা ঢাকা থেকে নিজ এলাকায় ফিরছিলেন বলে জানিয়েছেন তার আরেক সঙ্গী মোস্তফা মিয়া।

 

বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. ওবাইদুল হক জানান, এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।