Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
জেলার খবর

জামালপুরে পানিতে ডুবে ৪ জনের মৃত্যু

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
জামালপুরে পানিতে ডুবে ৪ জনের মৃত্যু

জামালপুরের মেলান্দহে পুকুরের গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক গৃহবধু, এক শিশু, ও দুই কিশোরীর মৃত্যু হয়েছে রোববার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুর চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

মৃত গৃহবধূ রোকসানা বেগম দক্ষিণ বালুর চর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। কিশোরী সাদিয়া (১৪) একই গ্রামের দেলোয়ার হোসেনের কন্যা, দিশা আক্তার (১৭), সবুজ নিয়ার কন্যা এবং শিশু খাদিজা আক্তার (৯) ওই গ্রামের গোলাপ উদ্দিনের কন্যা বলে জানা গেছে।

 

এলাকাবাসী জানায়, দিশা মেলান্দহ জাহানারার লতিফ মহিলা কলেজের একাদশ শ্রেণির একজন শিক্ষার্থী ছিলেন।

 

স্থানীয় সূত্র জানায়, রোববার বিকেলে চারজন মিলে বাড়ির পাশের পুকুরের পানিতে গোসল করতে যায়। একপর্যায়ে শিশু খাদিজা ও কিশোরী সাদিয়া পানিতে ডুবে যায়। পরে গৃহবধূ রোকসানা ও কলেজছাত্রী দিশা আক্তার ওই দুইজনকে উদ্ধার করতে গিয়ে তারাও পানিতে ডুবে মারা যান। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী ও স্বজনরা চেষ্টা করে চারজনের লাশ উদ্ধার করেন।

 

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহাম্মেদের সাথে মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।