Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
জেলার খবর

জামালপুরে দুই ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
জামালপুরে দুই ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

জামালপুরে দুই ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দিয়েছে জামালপুর জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

 

অব্যাহতি দেওয়া দুই ছাত্রলীগ নেতা হলেন— সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার সভাপতি মো. শামীম আহম্মেদ ও সহ-সভাপতি নাদিম হাসান জয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মো. শামীম আহম্মেদ (সভাপতি) ও নাদিম হাসান জয় (সহ-সভাপতি) বাংলাদেশ ছাত্রলীগ সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।

সেই সঙ্গে কেন তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তার উপযুক্ত কারণসহ আগামী (০৭) সাত দিনের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাবর লিখিত জবাবের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

জামালপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বী বলেন, শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজের জন্য তাদের সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে এবং আগামী সাত দিনের মধ্যে এসব বিষয়ের লিখিত জবাব দিতে বলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।