Saturday, 24 October 2026
শিরোনাম
কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
জাতীয় জেলার খবর

জামালপুরে তিন আসনে ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
জামালপুরে তিন আসনে ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত মনোনয়ন যাচাই বাছাই চলছে। প্রথমদিনের বাছাইয়ে জামালপুরের ৩টি আসনে ৮জনের মনোনয়ন বাতিল করেছে করা হয়েছে।

রবিবার (০৩ ডিসেম্বর) দুপরে দাখিলকৃত মনোনয়পত্র যাচাই-বাছাইয়ের পর অসঙ্গতি ও ভুল তথ্য দেওয়ায় জামালপুরের তিনটি আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র চার প্রার্থীসহ আট প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে জেলা রিটার্নিং অফিসার মো. শফিউর রহমান।

মনোনয়ন বাতিল হওয়া আটজনের মধ্যে ছয়জন স্বতন্ত্র প্রার্থীর এক শতাংশ ভোটারের যাচাই কার্যক্রম সঠিক না থাকায় এবং দুইজন প্রার্থীর হলফনামা সঠিকভাবে দাখিল না করায় তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার মো. শফিউর রহমান।

 

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর ১, ২ ও ৩ নম্বর আসনে ১৮ জন প্রাথী প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিলর করেন। তার মধ্যে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্রে নির্বাচন কমিশনারের নির্দেশনা অনুযায়ী এক শতাংশ ভোটার যাচাই কার্যক্রম, সেটা সঠিক না থাকার কারনে ৬ প্রার্থী ও হলফনামা সঠিকভাবে দাখিল না করার কারণে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

এদের মধ্যে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ) আসনে স্বতন্ত্র (আওয়ামী লীগ) জিয়াউল হক, তৃণমুল বিএনপির গোলাম মোস্তফা ও স্বতন্ত্র (বিএনপি) মাহাবুবুল হাসানসহ তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

জামালপুর-২ (ইসলামপুর) আসনে স্বতন্ত্র (আওয়ামী লীগ) মো. শাহজাহান আলী মন্ডল, এ এস এম শাহীনুজ্জামান ও জিয়াউল হক জিয়া, জাকের পার্টির মো. আব্দুল হালিম মন্ডলের মনোনয়ন বাতিল করা হয়েছে। অপরদিকে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে স্বতন্ত্র নুরুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়েছে।

 

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শফিউর রহমান আরও বলেন, 'তিন আসনের ১৮টি মনোনয়নপত্রের যাচাই-বাছাই কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। এর মধ্যে ১০ প্রার্থীও মনোনয়নপত্র গৃহীত হয়েছে। আর ৮টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।