Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

জামালপুরে চার ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন, ২৩ লাখ টাকা জরিমানা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
জামালপুরে চার ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন, ২৩ লাখ টাকা জরিমানা

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

 

জামালপুরে অবৈধ চার ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ২৩ লাখ টাকা জরিমানা করে ইটভাটাগুলোকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

 

বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় জামালপুর সদর উপজেলায় চারটি ইটভাটায় অভিযান চালিয়ে ২৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপ-পরিচালক আব্দুল্লাহ আল মনসুর।

 

জামালপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সুকুমার সাহা জানান, অনুমোদনহীন ও অবৈধভাবে ইটভাটা স্থাপনের অপরাধে সদর উপজেলার জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকার মেসার্স স্টার ওয়ান ব্রিকসকে ৬ লাখ, গোবিন্দপুর এলাকার কিং ব্রিকসকে ৬ লাখ, ছোনটিয়া এলাকার জীবন ব্রিকসকে ৫ লাখ ও নছিব ঢাকা ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ইট তৈরির বিভিন্ন স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। চলমান এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।