Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
সারা দেশ

জামালপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রি বন্ধ ঘোষণা

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
জামালপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রি বন্ধ ঘোষণা

জামালপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রি বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে জামালপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরীফ আব্দুল বাসেত এ নির্দেশনা দেন।

জানা গেছে, গত মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে শহরের ইকবালপুর এলাকায় স্থানীয়রা কয়েকজন মিলে একটি ঘোড়া জবাই করেন। পরে ঘোড়ার মাংসগুলো ভাগ করে নেন তারা। ঘোড়া জবাইয়ের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে ৩০০ টাকা কেজি মাংস বিক্রির খবরও পাওয়া যায়। এমন খবরের প্রেক্ষিতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে ঘোড়া জবাই ও মাংস বিক্রি বন্ধে সতর্ক করেন স্থানীয়দের।

 

স্থানীয় বাসিন্দা শান্ত মিয়া জানান, মূলত সখ করে কয়েকজন মিলে একটি ঘোড়া জবাই করে মাংস ভাগাভাগি করে নিয়েছি। কোনো বিক্রির উদ্দেশ্যে ঘোড়া জবাই করা হয়নি। আর দেশের বিভিন্ন জায়গায় ঘোড়া জবাই করার খবর শুনছি, তাই আমরা ঘোড়া জবাই করছি। আজ প্রশাসনের লোকজন এসে সতর্ক করে দিয়েছে।

 

জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আইনজীবি ইউসুফ আলী বলেন, যেহেতু আমাদের সমাজে ঘোড়ার মাংস খাওয়ার প্রচলন নেই, বাংলাদেশের আইনেও ঘোড়া জবেহ করা ও এর মাংস বিক্রি আইন সিদ্ধ না। তাই ঘোড়া জবাই ও মাংস ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকা উচিত। 

 

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরীফ আব্দুল বাসেত জানান, পশু জবাই ও মাংস নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী ঘোড়া জাবই ও মাংস বিক্রি নিষেধ। অনুমতি ছাড়া যে কোনো পশু জবাই করা আইনত দণ্ডনীয়। ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে তাদেরকে সতর্ক করা হয়েছে। এর পরবর্তীতে যদি এমন ঘটনা ঘটে তাহলে প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।