Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

জামালপুরে কারখানার রিসাইক্লিং মেশিনে চুল আটকে নারী শ্রমিকের মৃত্যু

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
জামালপুরে কারখানার রিসাইক্লিং মেশিনে চুল আটকে নারী শ্রমিকের মৃত্যু

সাকিব আল হাসান নাহিদ,, জামালপুর।

জামালপুর পৌর এলাকায় এক প্লাস্টিক কারখানায় কাজ কারতে রিসাইক্লিং মেশিনে চুল আটকে শিলা আক্তার নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার চন্দ্রা এলাকায় বাইপাস সড়কের পাশে মেসার্স মোন্তাসিন কারখানায় এ ঘটনা ঘটে। নিহত শিলা আক্তার জামালপুর সদর উপজেলার কেন্দুয়া কালী বাড়ি ইউনিয়নের গহেড়পাড়া এলাকার আব্দুল হামিদের স্ত্রী। তিনি দীর্ঘ দিন থেকে সেই কারখানায় কাজ করতেন।

প্রতক্ষ্যদর্শী ও পুলিশ জানায়, দুপুরে কারখানাটির ভেতরে রিসাইক্লিং মেশিনে প্লাস্টিক কাটার কাজ করছিলো শিলা আক্তার। এ সময় অসাবধানতার বসে মেশিনের ভেতরে তার মাথার চুল বেঁধে যায়। পরে মেশিনের ভেতর ঢুকে যায় তার দেহ। আশে পাশে থাকা শ্রমিকরা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করে৷

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহব্বত কবির বলেন, ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কারখানাটির বৈধতা রয়েছে কি না? তা দেখা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।