Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে এপির উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধ কমিটি গঠন

admin • 24 Jan 2024, 06:26 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে এপির উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধ কমিটি গঠন

দেশের অন্যতম সামাজিক ব্যধি বাল্যবিয়ে প্রতিরোধে জামালপুর সদর উপজেলার লক্ষিরচরে একটি কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারী) লক্ষিরচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভা শেষে ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামানকে সভাপতি ও ইউপি সদস্য(সংরক্ষিত) হাসি আক্তারকে সহ-সভাপতি, ইউপি সদস্য রমজান আলীকে সাধারণ সম্পাদক এবং জামাল উদ্দিনকে কোষাধ্যক্ষ করে ৩৫ সদস্যবিশিষ্ট ইউনিয়ন বাল্যবিয়ে প্রতিরোধ কমিটি গঠন করা হয়।

 

ইউনিয়নের ১০টি গ্রাম থেকে সদস্যদের অন্তর্ভূক্ত করে কমিটি গঠন করা হয়। সভায় অর্ধশতাধীক মানুষের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে গঠিত কমিটি বাল্যবিয়ে প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে বলে সভা সূত্র জানায়।

 

সভায় অন্যান্যের মাধ্যম আলোচনায় অংশ নেন বারুমারী তদন্ত কেন্দ্রের সহকারী পুলিশ পরিদর্শক নুরুজ্জামান, এলাকাবাসীর পক্ষে জুয়েল মিয়া, আবু তালেব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের এরিয়া প্রোগ্রামের সিডিও সমীর কুমার পান্ডে।

উল্লেখ ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের যৌথ আয়োজনে বাল্যবিয়ে প্রতিরোধ কমিটি গঠন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) এর আওতায় শরিফপুর ও জামালপুর পৌরসভায় এ ধরণের কমিটি গঠন করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।