Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ

admin • 19 Jul 2025, 10:10 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মঞ্চেই ঢলে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) বিকেলে বক্তব্য শুরুর কিছুক্ষণ পরই তিনি ঢলে পড়েন।
পরে নেতাকর্মীরা দ্রুত তাকে সামলে নেন। এরপর তিনি আবার উঠে বক্তব্য শুরু করলেও কিছুক্ষণ পর দ্বিতীয়বারের মতো পড়ে যান। এরপর তিনি মঞ্চেই বসে বক্তব্য শেষ করেন।  
শনিবার (১৯ জুলাই) সন্ধায় ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড.শফিকুর রহমানকে দেখতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ছুটে যান।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও মুফতী রেজাউল করীম আবরার।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।