Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামায়াতে যোগ দিলেন যুবদলের ৬ নেতাকর্মী

admin • 19 Aug 2025, 02:25 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামায়াতে যোগ দিলেন যুবদলের ৬ নেতাকর্মী

সাতক্ষীরার কালিগঞ্জে যুবদলের ছয় নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তারা সবাই উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বাসিন্দা। রোববার বিকাল সাড়ে ৫টার দিকে কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তারা।

 

মানপুর গ্রামের মাস্টার মোহাম্মদ আলীর ছেলে ৭ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি সালাহউদ্দীন মাহমুদের নেতৃত্বে ছয় নেতাকর্মী জামায়াতে যোগ দেন। জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা যুবদল থেকে জামায়াতে যোগদান করেছেন বলে তাৎক্ষণিকভাবে জানান।

 

কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াতের আমির মুহাম্মদ ইব্রাহীম বাহারীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

 

তিনি বলেন, ‘দেশের জনগণ আজ চাঁদাবাজি, দখলবাজি, হত্যা, ধর্ষণ, অপহরণসহ বিভিন্ন অপকর্মে অতিষ্ঠ হয়ে পড়েছে। সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার জন্য ইসলামি আদর্শের বিকল্প নেই। এই অবক্ষয়ের বিপরীতে একটি আদর্শ সমাজ গঠনে জামায়াতে ইসলামীর ভূমিকা অনস্বীকার্য।’

 

তিনি যুবদল থেকে আগত নেতাকর্মীদের জামায়াতে ইসলামীতে বরণ করে নেন। একইসঙ্গে তাদেরকে জামায়াতের সৎ, সাহসী ও আদর্শিক রাজনীতির ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

 

কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইউপি সদস্য জামাল ফারুকের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি সহকারী অধ্যাপক মোজাম্মেল হক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী, তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি মাওলানা নূরুজ্জামান হাবিবী, উপজেলা মানবসম্পদ বিভাগের সেক্রেটারি মাস্টার মো. ইউসুফ আলী প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।