Sunday, 25 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
এক্সক্লসিভ

জামায়াতে ইসলামীর মতো একটা ‘পাত্রী’ লাগবে: আম্মার

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
জামায়াতে ইসলামীর মতো একটা ‘পাত্রী’ লাগবে: আম্মার

রাকসু জিএস সালাহ উদ্দীন আম্মার প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতের ভূমিকার কড়া সমালোচনা করেছেন। তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেন, তার নাকি জামায়াতে ইসলামীর মতো একটি ‘পাত্রী’ দরকার—যার ওপর কোনো চাপ থাকবে না, আর তিনি সারাদিন বাইরে থাকলেও কোনো জবাবদিহি করতে হবে না।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।

আম্মার মন্তব্য করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাকি দেশের ইতিহাসে “সবচেয়ে কিউট বিরোধী দল”। তিনি রসিকতার সুরে বলেন, এমন ‘বউ’ চাই—দিনে যা ইচ্ছা করা যাবে, রাতে ফুল নিয়ে গিয়ে একটু হাসলেই সব মাফ। সকালে আবার আগের মতোই চলবে, আর স্ত্রী চুপ করে থাকবে; কথা বললেই ডিভোর্সের ভয় দেখানো হবে।

তিনি আরও বলেন, দেশের রাজনীতিও যেন এখন “কিউট মডেলে” চলছে। তার ভাষ্য অনুযায়ী, ক্ষমতাসীন দল হরতাল ডাকলেও বিরোধী দল নতুন বউয়ের মতো আচরণ করছে—যেন স্বামীর সঙ্গে বেয়াদবি করতে চায় না।

আক্ষেপ করে তিনি বলেন, কী আজব এক দেশে জন্ম নিলাম! এখানে ভূমিকা উল্টে যায়, দায়িত্ব উল্টে যায়, কিন্তু নাটক বন্ধ হয় না।

শেষে উপহাস করে তিনি বলেন, যাইহোক এগুলো কেন বলতেছি জানেন? জামায়াতে ইসলামীর মতো আমার একটা পাত্রী লাগবে। আমি এমন পাত্রীর সন্ধানে আছি। সারাদিন বাইরে বাইরে থাকমু, বিরোধী দলের কোনো চাপ থাকবে না। সন্ধানে থাকলে জানাবেন প্লিজ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।