Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
জেলার খবর

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট নিরসনে পদক্ষেপ গ্রহণ এবং ডামি নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী।

 

এই দাবিতে আগামী রোববার (২৮ জানুয়ারি) দেশের সকল মহানগরীতে বিক্ষোভ মিছিল কর্মসূচি করবে দলটি। বুধবার (২৪ জানুয়ারি) জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানান।

 

বিবৃতিতে বলা হয়, দেশে বর্তমানে মহাসঙ্কট চলছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস ও বিদ্যুৎ সঙ্কটের কারণে জনগণ অতিষ্ঠ। দরিদ্র জনগণ দিনে একবেলাও পেট ভরে খেতে পারছে না। সরকার ট্রাকে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করছে, তা কেনার জন্য মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও পর্যাপ্ত পরিমাণ দ্রব্যসামগ্রী কিনতে পারছেন না। তার ওপর গ্যাস-বিদ্যুৎ ও পানির সমস্যার কারণে জনগণের দুঃখ-কষ্টের সীমা ছাড়িয়ে গেছে।

 

বিবৃতিতে আরও বলা হয়, একদলীয় প্রহসনের ডামি নির্বাচন করে জনগণের ভোটাধিকার হরণ করেছে সরকার। এতে সরকার জনগণ থেকে যেমন বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তেমনি আন্তর্জাতিকভাবেও একঘরে হওয়ার মুখে পড়েছে। ডামি নির্বাচন দেশে-বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা পায়নি এবং স্বীকৃতিও পাচ্ছে না।

 

দেশে বর্তমানে রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক মহাসঙ্কট চলছে। এসব সঙ্কটের মূল কারণ ভোটারবিহীন ডামি নির্বাচন করে শক্তির জোরে ক্ষমতায় থাকার অবৈধ খায়েশ। এ নির্বাচন বাতিল করে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া বর্তমান সঙ্কট থেকে দেশকে উদ্ধার করা সম্ভব নয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।