Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামানত হারালেন চিত্রনায়িকা মাহি

admin • 12 Jan 2024, 10:12 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামানত হারালেন চিত্রনায়িকা মাহি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ভোটের প্রচারে মাহি ছিলেন খুবই সরব। ভোটারদের নানা প্রতিশ্রুতিও দিয়েছেন। তবে প্রতিপক্ষের ‘চৌধুরী সাহেবের’ কাছে হেরে যান এই চিত্রনায়িকা।

 

স্যোশাল মিডিয়া তুমুল আলোচায় থেকেও ভোট পান মাত্র ৯০০৯ টি ।

 

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা মাহিয়া মাহি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে ভোটের লড়াইয়ে জামানত হারিয়েছেন। ওই আসনে আবারও বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের ওমর ফারুক চৌধুরী। ভোটের প্রচারে স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি ওমর ফারুক চৌধুরীকে ‘চৌধুরী সাহেব’ বলে সম্বোধন করতেন।

 

এই আসনে ভোটার ৪ লাখ ৪০ হাজার ২১৮ জন। তাদের মধ্যে ভোট দেন ২ লাখ ১৯ হাজার ৭৯৩ জন। স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি ট্রাক প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৯ ভোট। ‘চৌধুরী সাহেবের’ কাছে হারলেন ৯৪ হাজার ৫৮৩ ভোটে।

 

নিয়ম অনুযায়ী জামানত রক্ষায় প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ পেতে হয় প্রার্থীকে। সেই হিসাবে ওই আসনে জামানত রক্ষায় পেতে হবে ২৭ হাজার ৪৭৪ ভোট। আসনটিতে মাহিয়া মাহি ছাড়াও নয়জন প্রার্থী জামানত হারিয়েছেন।

 

রোববার (৭ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফলাফল অনুযায়ী, ওমর ফারুক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট, কাঁচি প্রতীকে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট।

 

এ ছাড়া তৃণমূল বিএনপির জামাল খান দুদু (সোনালী আঁশ) ২৭৩, বিএনএমের শামসুজ্জোহা (নোঙ্গর) ১ হাজার ৯১১, জাতীয় পার্টির শামসুদ্দিন (লাঙ্গল) ৯৩৮ ভোট, আওয়ামী লীগের আয়েশা আক্তার জাহান ডালিয়া (বেলুন) ২ হাজার ৭১৮, এনপিপির নুরুন্নেসা (আম) ২৯৬, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বশির আহমেদ (ছড়ি) ৩৩৫ এবং বিএনএফের আল সাআদ (টেলিভিশন) ৬০৩ ভোট পেয়েছেন। প্রতীক বরাদ্দের পর নির্বাচন থেকে সরে দাঁড়ানো গোলাম রব্বানীকে সমর্থন দেওয়া আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামানের ঈগল প্রতীকে পড়েছে ২০২ ভোট।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।