Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস জেলার খবর

জাবিপ্রবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

admin • 25 Apr 2025, 10:15 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জাবিপ্রবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা শাখা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২২১ জন পরীক্ষার্থী অংশ নেন, উপস্থিতির হার ছিল ৯৭.৩৬ শতাংশ। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

পরীক্ষা চলাকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, রেজিস্ট্রার মো. নূর হোসেন চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

 

পরীক্ষার্থীদের সুবিধার্থে ছিল হেল্প ডেস্ক, সুপেয় পানি, স্যালাইন, মেডিকেল টিম ও ফায়ার সার্ভিস। মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস টোকেনের মাধ্যমে জমা রাখার ব্যবস্থা রাখা হয়। উপাচার্য ড. রোকনুজ্জামান বলেন, "সকলের সম্মিলিত সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।"

 

কেন্দ্রীয় ভর্তি কমিটি জানায়, নির্দেশক ব্যানার, বসার জায়গা ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে আগতদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হয়েছে। পরবর্তী ধাপে, ২ মে ‘বি’ ইউনিট (মানবিক) ও ৯ মে ‘এ’ ইউনিট (বিজ্ঞান) এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

‘এ’ ইউনিটের পরীক্ষার জন্য স্থানীয় মালঞ্চ এমএ গফুর উচ্চ বিদ্যালয়কেও কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াত সুবিধায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিবহন ব্যবস্থা রেখেছে। উপ-উপাচার্য জানান, “ফৌজদারি মোড় থেকে বিশ্ববিদ্যালয়ের বাস সকাল ৮টা থেকে চলবে, যা পরীক্ষার্থীরা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।