Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জাপার রুহুল আমিনের নির্বাচনী পোস্টারে প্রধানমন্ত্রীর ছবি, আ.লীগে ক্ষোভ

admin • 27 Dec 2023, 11:56 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জাপার রুহুল আমিনের নির্বাচনী পোস্টারে প্রধানমন্ত্রীর ছবি, আ.লীগে ক্ষোভ

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারের নির্বাচনী পোস্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করা হয়েছে। সম্প্রতি এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে নেটিজেনদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

 

রুহুল আমিনের পোস্টারে শেখ হাসিনার ছবি ব্যবহার করে লেখা হয়েছে, ‘জাতীয় পার্টির মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত জোটভুক্ত’ প্রার্থী।

 

এদিকে জাতীয় পার্টির নির্বাচনী পোস্টারে শেখ হাসিনার ছবি ও লেখায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে পটুয়াখালীর স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে।

 

জানা গেছে, রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-১ আসনে জোটের প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে সমঝোতা হলে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য আফজাল হোসেন তার মনোনয়ন প্রত্যাহার করে নেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, সমঝোতার কারণে আওয়ামী লীগ এই আসনে দলীয় প্রার্থী দেয়নি। সমঝোতাকে আওয়ামী লীগের সমর্থন মনে করার কারণ নেই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।