Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জাতীয় পার্টির কর্মী সমাবেশ পণ্ড

admin • 11 Oct 2025, 06:38 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জাতীয় পার্টির কর্মী সমাবেশ পণ্ড

ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডাকা কর্মী সমাবেশ পণ্ড হয়ে গেছে। এ সময় জাতীয় পার্টি নেতা-কর্মীদের পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে গরম পানি, রঙিন পানি নিক্ষেপ করে পুলিশ। এসময় বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেডের শব্দও পাওয়া যায়।

শনিবার (১১ অক্টোবর) বিকেল পৌনে চারটার দিকে কাকরাইল মোড়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশে অংশ নিতে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন। সমাবেশ চলার সময় হঠাৎ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর পুলিশ সেখানে এসে ব্যারিকেড সৃষ্টি করে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমতি ছাড়া রাস্তায় জনসমাগম সৃষ্টি করায় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, জাতীয় পার্টির নেতাকর্মীরা অভিযোগ করেন, তারা শান্তিপূর্ণভাবে কর্মী সমাবেশ করছিলেন। কিন্তু বক্তব্য চলাকালীন সময়ে পুলিশ হঠাৎ জলকামান নিয়ে এসে আক্রমণ চালায় এবং পরপর কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পুলিশের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করলেও তারা বারবার উসকানিমূলক আচরণ করে বলে অভিযোগ তাদের।

ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে কাকরাইল ও আশপাশের এলাকায়।

এ ঘটনায় এখনও কোনও গ্রেফতারের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।