Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিএনপির বৈঠক আজ

admin • 15 Mar 2025, 08:53 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিএনপির বৈঠক আজ

বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবে বিএনপি। আজ শনিবার এই বৈঠক হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। দুপুর ১টায় রাজধানীর শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বৈঠকটি হবে।

 

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির প্রতিনিধিরা অংশ নেবেন।

 

গত বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের মহাসচিব চার দিনের সফরে ঢাকায় আসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এই সফরে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

 

এ ছাড়া রোহিঙ্গা পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন, জাতিসংঘ ও বাংলাদেশের মধ্যকার পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।