Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
এক্সক্লসিভ

জরিমানা ছাড়া আয়কর রিটার্ন দেয়ার শেষ দিন আজ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
জরিমানা ছাড়া আয়কর রিটার্ন দেয়ার শেষ দিন আজ

ব্যক্তি পর্যায়ে অনলাইনে আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে আজ মঙ্গলবার (৩১ মার্চ)। প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা বাধ্যতামূলক। তবে নানা প্রেক্ষাপট বিবেচনায় এনবিআর এ সময়সীমা বাড়িয়ে থাকে। এই অর্থবছরে কয়েক দফায় বাড়িয়ে সর্বশেষ ৩১ মার্চ সময় বেঁধে দিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

জরিমানা ও অতিরিক্ত কর প্রদান এড়াতে সব করদাতাকে ৩১ মার্চের মধ্যে রিটার্ন দাখিল অথবা তার আগে ব্যক্তিগতভাবে সময় বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন করার বিশেষ অনুরোধ জানিয়েছিল এনবিআর। গত রোববার এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেয় সংস্থাটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, এবার কিছু ব্যতিক্রম ছাড়া সব ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ইতোমধ্যে ই-রিটার্ন সিস্টেমে ৫০ লাখের বেশি করদাতা নিবন্ধন করেছেন, যাদের ৪১ লাখ ৫০ হাজারের বেশি রিটার্ন দাখিল করেছেন। যারা বিশেষ কারণে মঙ্গলবারের মধ্যে রিটার্ন দিতে পারবেন না, তাদের জন্য অনলাইন সিস্টেমে সময় বাড়িয়ে নেওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে ৩১ মার্চের আগেই আবেদন করতে বলা হয়।

সংশ্লিষ্ট কর কমিশনার করদাতার আবেদনের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সময় অনুমোদন করতে পারেন। আবেদন অনুমোদিত হলে বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন জমার ক্ষেত্রে জরিমানা বা বিলম্ব মাশুল দিতে হবে না।

অনলাইনে আবেদনের জন্য করদাতাকে অবশ্যই নিজের নামে বায়োমেট্রিক নিবন্ধিত সিম ব্যবহার করে ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে। তবে যাদের জন্য অনলাইন রিটার্ন বাধ্যতামূলক নয়, তারা অনলাইন অথবা সরাসরি সংশ্লিষ্ট সার্কেলে লিখিতভাবে আবেদনের সুযোগ পাবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।