Tuesday, 3 November 2026
শিরোনাম
জেলার খবর

'জয় বাংলা' স্লোগান, গণপিটুনির শিকার সেই পিপি কারাগারে

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
'জয় বাংলা' স্লোগান, গণপিটুনির শিকার সেই পিপি কারাগারে

'জয় বাংলা' স্লোগান দিয়ে গণপিটুনির শিকার হওয়া সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১১ নভেম্বর) ‌বিকেল সা‌ড়ে ৩টার দি‌কে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বিল্লাল হোসাইন আদালতে হাজিরা শেষে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রোববার রাজধানীর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জয় বাংলা স্লোগান দিয়ে গণপিটুনির শিকার হন তিনি।

৫ আগস্ট পটপরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।  ৪ আগস্ট সিরাজগঞ্জ শহরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে যুবদল ও ছাত্রদলের ৩ নেতাকর্মী নিহতের ঘটনায় দায়ের হওয়া প্রতিটি মামলার তিনি এজাহারভুক্ত আসামি। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।