Sunday, 25 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
এক্সক্লসিভ

জমি নিয়ে বিরোধ,ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
জমি নিয়ে বিরোধ,ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে ইসমাঈল মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার উত্তর লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাঈল মিয়া ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মিয়ার বড় ছেলে। অভিযুক্ত আলকাছ মিয়া নিহতের আপন ছোট ভাই। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৈতৃক সম্পত্তি নিয়ে ইসমাঈল ও আলকাছ এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

 

বুধবার দুপুরে এই বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এসময় ছোট ভাই আলকাছ মিয়ার লাঠির আঘাতে ইসমাঈল মিয়া গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, নিহত ইসমাঈল মিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন এবং তার হৃদযন্ত্রে রিং বসানো ছিল।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, জমিজমা সংক্রান্ত পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।