Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

জবি উপাচার্যের নামে ভুয়া ই-মেইল,পাঠানো হচ্ছে বার্তা

admin • 04 Apr 2024, 11:28 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জবি উপাচার্যের নামে ভুয়া ই-মেইল,পাঠানো হচ্ছে বার্তা
জবি প্রতিবেদক:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমের নাম ব্যবহার করে ভুয়া ই-মেইল অ্যাকাউন্ট দিয়ে স্ক্যাম মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) এ সংক্রান্ত একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয় জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি অসাধুমহল profsadekahalim@gmail.com ই-মেইল অ্যাড্রেসটি থেকে বিভিন্ন ব্যক্তির কাছে স্ক্যাম মেসেজ পাঠাচ্ছে।

জনসংযোগ ও প্রকাশনা দপ্তর বলছে, ই-মেইলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নয় এবং এর সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়র কোনপ্রকার সংশ্লিষ্টতা নেই। স্ক্যামের উদ্দেশ্যে তৈরি করা এ ইমেইলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে উল্লেখ করে সবাইকে এ ই-মেইল থেকে আসা সব বার্তা পরিহার করে চলার জন্য এবং এ বিষয়ে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা এ বিষয়ে অবগত হয়েছি। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করার কাজ চলছে। আর উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, বিষয়টা নিয়ে আমি খুবই উৎকণ্ঠার মধ্যে আছি। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।