Saturday, 7 November 2026
শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির
জেলার খবর

জন্মদিনে ক্রিকেট তারকাদের শুভেচ্ছায় ভাসছেন তানভীর এ মিশুক

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
জন্মদিনে ক্রিকেট তারকাদের শুভেচ্ছায় ভাসছেন তানভীর এ মিশুক

নগদের ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও তানভীর এ মিশুকের আরেকটি বড় পরিচয়, তিনি দেশের ফিনটেক বিপ্লবের নেপথ্যের নায়ক। গতকাল শুক্রবার (১২ জানুয়ারি) ছিল তার জন্মদিন।

 

বিশেষ এই দিনে তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বাংলাদেশের শীর্ষ তিন ক্রিকেট তারকা সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

আরো পড়ুন :উত্তরায় আবাসিক ভবনে আগুন

সোশ্যাল মিডিয়া ফেসবুকে তানভীর মিশুকের সাথে কাজ করার অভিজ্ঞতা ভাগাভাগি করে নিয়েছেন এই তিন ক্রিকেটার। জানিয়েছেন তার সাথে কাজ করতে গিয়ে তারা বারবার হয়েছেন অনুপ্রাণিত।

 

নগদের যাত্রার প্রায় শুরু থেকেই আছেন দেশসেরা ক্রিকেটার তামিম ইকবাল। তানভীর এ মিশুককে খুব কাছ থেকে দেখেন তামিম। দেখেছেন, নগদের ক্যাম্পেইনে গাড়ি হস্তান্তর করতে গিয়ে সাধারণ মানুষের উচ্ছ্বাস ও আবেগঘন মুহূর্তে কীভাবে তাদের সাথেই মিশে যান তানভীর। জন্মদিনে তানভিরকে শুভেচ্ছা জানাতে গিয়ে তামিম ভাগাভাগি করেছেন সেই অভিজ্ঞতা।

 

এদিকে, নগদের সাথে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কাজ অল্পদিনের হলেও তানভীরকে কাছ থেকে দেখেছেন তিনিও। আর তারই প্রতিফলন দেখা গেছে এই ক্রিকেট তারকার ফেসবুক স্ট্যাটাসে।

 

শুধু তাই নয়, নগদ ও তানভিরের হাত ধরে এক অন্ধ হাফেজের ওমরাহ পালনের স্বপ্ন পূরণের স্বাক্ষী হয়েছিলেন মুশফিকুর রহিমও। বিষয়টি নাড়া দিয়েছিল এ ক্রিকেট তারকাকে। তানভীরের মধ্যকার সেই স্বপ্নবাজ রূপেরই কিছু অংশ ফেসবুকে তুলে ধরেছেন মুশফিক।

 

এই তিন ক্রিকেটারই তানভীরের মাঝে দেখেছেন আকাশ ছোঁয়ার স্বপ্ন। আর তার এ দুরন্ত ইচ্ছাই নগদকে এগিয়ে নিয়ে যাচ্ছে দেশের প্রথম ডিজিটাল ব্যাংক হিসেবে কাজ শুরু করতে যাওয়া প্ল্যাটফর্মের দিকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।