Thursday, 29 October 2026
শিরোনাম
ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি গাজীপুরে ‘জঙ্গি নাটক’ মামলায় হাসিনাসহ ১০ জনের শুনানি ১৭ নভেম্বর সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা
এক্সক্লসিভ

জনগণকে বিভাজন করে রেখেছিল মুজিববাদী সরকার: নাহিদ

• • পঠিত 19 বার
শেয়ার করুন:
জনগণকে বিভাজন করে রেখেছিল মুজিববাদী সরকার: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনিসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কখনো রাজাকার বনাম মুক্তিযোদ্ধা কখনো বাঙালি বনাম পাহাড়ি কখনোবা ধর্মনিরপক্ষতা আখ্যা দিয়ে নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি করে রেখেছিল ফ্যাসিবাদের আদর্শে গড়া মুজিববাদী সরকার। তারা চাইলেই আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে পারতেন কিন্তু তারা তা করেননি। এই বিভাজনকে ভিত্তি করে তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন।

 

শনিবার (১৯ জুলাই) রাত ৮টায় বান্দরবান প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।

 

এনসিপির আহ্বায়ক আরও বলেন, মুজিববাদী সংবিধান গোড়া থেকে একটি ফ্যাসিস্টবাদী সংবিধান ছিল। যেটি সমাজ ও রাষ্ট্রকে বিভাজন করে রেখেছিল।

 

তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সব বিভাজন দূর হয়েছে। সবাইকে ঐক্য করতে পেরেছি। বাংলাদেশপন্থার মাধ্যমে এই বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করবো।

 

এসময় এনসিপির বান্দরবান জেলা কমিটির প্রধান সমন্বয়ক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।