Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের প্রাথমিক ভর্তি আবেদন শুরু হয়েছে। আজ (রবিবার) দুপুর ১২টা থেকে আবেদন শুরু হয়ে, চলবে ১৫ই ডিসেম্বর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।

 

এর মাধ্যমে দীর্ঘ ৪ বছর পর সমন্বিত ভর্তি পদ্ধতি গুচ্ছ (জিএসটি) থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। রবিবার (১লা ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় সূত্রে প্রতিবেদকে এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে গত ২১নভেম্বর (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

জানা যায়, ভর্তিচ্ছু আবেদনকারীকে অনলাইনে আবেদন ফরম পূরণ করার সময় প্রাথমিক আবেদন ফি হিসাবে ১০০ টাকা দিতে হবে। আবেদনকারীদের মধ্য থেকে মেধাক্রম অনুসারে প্রাথমিকভাবে বাছাইকৃত ১ম থেকে ৪০,০০০তম পর্যন্ত আবেদনকারীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। যে সব আবেদনকারী প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত হবে তাদের ৭০০ টাকা প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণের অ্যাডমিড কার্ড ডাউনলোড করতে হবে।

   

এবারের ভর্তি পরীক্ষায় থাকছে না সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ। ২০২১ বা ২০২২ সালে এসএসসি/সমমান ও ২০২৪ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

   

এবার ৫টি ইউনিটে মোট তিন শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখে ই-ইউনিটের (চারুকলা অনুষদ) পরীক্ষার মাধ্যমে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা৷ ১৪ ফেব্রুয়ারি ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ), ১৫ ফেব্রুয়ারি বি-ইউনিট (কলা ও আইন অনুষদ), ২২ ফেব্রুয়ারি এ-ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ও ২৮ ফেব্রুয়ারি সি-ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

   

আজ (রবিবার) ০১ ডিসেম্বর ২০২৪ তারিখ দুপুর ১২ টা হতে ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখ রাত ১১:৫৯ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা প্রাথমিক আবেদন করতে পারবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য, আবেদন করার নিয়ম, আবেদন ফ্রি এবং জমা দেওয়ার পদ্ধতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ( https://admission.jnu.ac.bd) এ ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।