Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

নেত্রকোনার দুর্গাপুরে জমি নিয়ে বিরোধে ছোটভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার সকালে এ হত্যাকাণ্ড ঘটে।

 

নিহত নুরুল আলম (৫৫) উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের মউ গ্রামের আবদুল গফুরের ছেলে। আর অভিযুক্ত ভাই মজিবুর রহমান (৫০)।

 

স্থানীয়রা জানান, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বেশ কিছু দিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই সকালে বাড়িতে দুই ভাইয়ের মধ্যে তর্ক বাধে। একপর্যায়ে ছোটভাই মজিবুরের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে মারা যান বড়ভাই নুরুল আলম। ঘটনার পর পরই মজিবুর পালিয়ে যায়। পরে স্থানীয়রা নুরুল আলমকে উদ্ধার করে দুর্গাপুর সরকারি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ওসি উত্তম চন্দ্র দেব জানান, লাশ উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযানে নেমেছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।