Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ছেলের জীবন বাঁচাতে বাবার কিডনি বিক্রির ঘোষণা

admin • 11 Oct 2025, 03:33 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ছেলের জীবন বাঁচাতে বাবার কিডনি বিক্রির ঘোষণা
ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রাফিউজ্জামান রাসিক। সে নীলফামারী সদর উপজেলার চড়চড়াবাড়ি এলাকার বাসিন্দা মনিরুজ্জামান লিটনের ছেলে।   চিকিৎসকরা জানান, রাফিউজ্জামানের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করাতে হবে, যার জন্য প্রয়োজন প্রায় ২৫ থেকে ২৬ লাখ টাকা।  
মনিরুজ্জামান লিটন জানান, ২০২০ সালেই রাসিকের শরীরে এপ্লাস্টিক অ্যানিমিয়া ধরা পড়ে। তখন থেকেই চিকিৎসা চালাতে চালাতে নিঃস্ব হয়ে গেছেন তিনি। বর্তমানে ছেলের চিকিৎসা ব্যয় দৈনিক প্রায় দুই হাজার টাকা, অর্থাৎ মাসে প্রায় ৬০ হাজার টাকা। আত্মীয়-স্বজন, সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা নিয়ে এবং নিজের থাকা সম্পদ বিক্রি করে চিকিৎসা চালিয়েছেন তিনি।   ছেলেকে বাঁচাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন তিনি। সেখানে তিনি লিখেন- ‘আমার ছেলের চিকিৎসার জন্য আমি আমার কিডনি বিক্রি করতে চাই। দয়া করে কেউ সাহায্য করুন।’   মনিরুজ্জামান লিটন বলেন, আমি ২০২০ সাল থেকে আমার ছেলের জন্য যুদ্ধ করে যাচ্ছি। আমি শুধু আমার ছেলেটাকে বাঁচাতে চাই, আমার আর কিছু চাওয়ার নেই। আমার যতটুকু সম্পদ ছিল, সব বিক্রি করে চিকিৎসা করেছি। এখন শুধু আমার বাড়িটাই আছে। সবার কাছে অনুরোধ, আমার ছেলেকে বাঁচান। নতুবা আমার একটি কিডনি কেউ কিনে নিক, আমি আমার ছেলেকে বাঁচাতে চাই।
রাফিউজ্জামান রাসিক বলেন, ‘আমার বাবা আমার পেছনে সব কিছু শেষ করে দিয়েছেন। আমি সুস্থ হয়ে ডাক্তার হব। আমার মত অবহেলিত মানুষদের বিনা পয়সায় চিকিৎসা দিতে চাই, যারা অর্থের অভাবে চিকিৎসা নিতে পারে না। আমি জানি কষ্টটা কেমন। যখন আমার সমস্যা বেশি হয়, শরীরে দাগ পড়ে, শরীর এত দুর্বল লাগে যে বই পড়তেও পারি না, হাঁটতেও পারি না।’ 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।