Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ‘শহীদ ও আহত পরিবার’কে রাষ্ট্রীয় মর্যাদা দিবে বিএনপি

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ‘শহীদ ও আহত পরিবার’কে রাষ্ট্রীয় মর্যাদা দিবে বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের নির্দেশনায় ছাত্র-জনতার বৈষম্যবিরোধী গণআন্দোলন চলাকালে আহতদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

রোববার (২৫ আগস্ট) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতালে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আহতদের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান করেন।

 

‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন বলেন, ‘‘দেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের পাশে থাকার জন্য সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন।

 

এরই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছিলাম পঙ্গু হাসপাতালে।’’তিনি বলেন, “দেশে আগামীতে বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় গেলে ‘শহীদ ও আহত পরিবার’কে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে এবং স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নামকরণ- তাদের নামে করা হবে। যাদের রক্তের বিনিময়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, তাদের সকল ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দেবে বিএনপি।’’ বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন আরও বলেন, “গণঅভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন সকলের নিয়মিত খোঁজ-খবর রাখছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী সুনামধন্য চিকিৎসক ডাঃ জুবাইদা রহমান।

 

এসময় পঙ্গু হাসপাতালে উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ও সেলটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন (মিথুন), সদস্য মাসুদ রানা লিটন, মুসতাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন, শাহাদত হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম-সম্পাদক মোঃ হাসনাইন নাহিয়ান সজীব, সহ-সাংগঠনিক মিজানুর রহমান রনি, মহিলা দল নেত্রী শওকতআরা উর্মি, শেকৃবি’র ছাত্রদলের সভাপতি তাপস কবীর, সাংগঠনিক সম্পাদক ফরহাদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি শারিফুল ইসলাম, সহ-সাংগঠনিক মশিউর রহমান মহান, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।