Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
এক্সক্লসিভ ক্যাম্পাস

ছাত্রাবাস থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
ছাত্রাবাস থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নগরীর মেহেরচন্ডী এলাকার তুহিন ছাত্রাবাস থেকে সিফাত উল্লাহ নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মেহেরচন্ডী এলাকার তুহিন ছাত্রাবাস থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহ পুলিশ ও সহপাঠীদের সহায়তায় উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নিহত শিক্ষার্থী সিফাত বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর সহপাঠী ও শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়, সিফাত বেশ কিছুদিন ধরে হতাশাগ্রস্ত ছিল। এছাড়া কিছু দিন আগেই তার মা মারা যায়। হতাশা থেকেই আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।’

পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।