Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

চুয়াডাঙ্গায় ইউএনওর নিরাপত্তা কর্মীর মরদেহ উদ্ধার

admin • 26 Jan 2024, 11:36 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
চুয়াডাঙ্গায় ইউএনওর নিরাপত্তা কর্মীর মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদে আনসার ব্যারাকের শৌচাগার থেকে জামাল উদ্দিন (৫৫) নামে এক ইউএনও’র নিরাপত্তা কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত ৭টার দিকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

জামাল উদ্দিন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের ঠাকুরবাড়িয়া গ্রামের গঞ্জের আলীর ছেলে। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরার নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।

 

আনসার সদস্যরা জানায়, জামাল উদ্দিনসহ কয়েকজন গতরাতে ডিউটিতে ছিলেন। একপর্যায়ে জামাল প্রকৃতির ডাকে সাড়া দিতে যান। কিন্তু অনেকক্ষণ ফিরে না আসায় খোঁজাখুজি করেন তারা।

 

পরে টয়লেটের ভেতর অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে। উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।