Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
আর্ন্তজাতিক

চীনে কয়লা কম্পানির ভবনে আগুন, নিহত ২৬

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
চীনে কয়লা কম্পানির ভবনে আগুন, নিহত ২৬

উত্তর চীনের শানসি প্রদেশে একটি ভবনে আগুন লেগে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত অনেক জনকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার এই ঘটনা ঘটেছে।

 

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সকাল ৬টা ৫০ মিনিটে শানসি প্রদেশের লুলিয়াং শহরের ইয়ংজু কয়লা কম্পানির একটি চারতলা ভবনে আগুনের সূত্রপাত হয়।

   

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ২৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এর আগে সম্প্রচারকারী সিসিটিভি ৬৩ জনের মৃত্যুর খবর জানায়, তবে পরে তা সংশোধন করা হয়। আহত ৫১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেওয়া ব্যক্তিদের মধ্যে কেউ মারা গেছে কিনা তা প্রতিবেদনে বলা হয়নি।

 

সিসিটিভি জানিয়েছে, ‘উদ্ধার কাজ এখনও চলছে এবং আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।’ পরে নতুন খবরে তারা জানায়, ‘আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে।’ সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে পোস্ট করা একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ভবন থেকে আগুনের শিখা এবং ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। অনেক মানুষ পার্কিং লটে দাঁড়িয়ে তা দেখছে।

   

ভিডিওতে দেখানো ভবনটি ওয়েবসাইটে পোস্ট করা কয়লা কম্পানির সদর দপ্তরের ছবির সঙ্গে মিল রয়েছে।

 

সঠিক নিরাপত্তা ব্যবস্থা না নেওয়ার কারণে চীনে প্রায়ই শিল্প দুর্ঘটনা ঘটে থাকে। গত জুলাই মাসে দেশের উত্তর-পূর্বাঞ্চলে একটি স্কুলে জিমের ছাদ ধসে ১১ জন মারা গিয়েছিল।

   

এর আগে উত্তর-পশ্চিম চীনের একটি বারবিকিউ রেস্তোরাঁয় বিস্ফোরণে ৩১ জন নিহত হয়েছিল। গত এপ্রিল মাসে বেইজিং-এর একটি হাসপাতালের অগ্নিকাণ্ডে ২৯ জন নিহত হয় এবং অনেকে ভয়ে জানালা দিয়ে লাফ দিতে বাধ্য হয়।

   

২০১৫ সালে তিয়ানজিনে সবচেয়ে খারাপ দুর্ঘটনাগুলোর মধ্যে একটি ঘটেছিল। একটি রাসায়নিক গুদামে বিশাল বিস্ফোরণে কমপক্ষে ১৬৫ জন নিহত হয়েছিল।

 

সূত্র: এএফপি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।