Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

চীনের বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১৫ জনের প্রাণহানী

admin • 24 Feb 2024, 11:10 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
চীনের বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১৫ জনের প্রাণহানী

চীনের নানজিং শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার একটি বহুতল ভবন। এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৫ জন মানুষ। শনিবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে চীনের সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়েছে প্রায় অর্ধশত মানুষ। শুক্রবার স্থানীয় সময় সকালে, আগুন লাগে আবাসিক ভবনটিতে। প্রাথমিক তদন্ত বলছে, নীচ তলায় হয় আগুনের সুত্রপাত। পরে, তা ছড়িয়ে পরে পুরো ভবনে।

আগুন নিয়ন্ত্রনে কাজ করে ফায়ার সার্ভিসের ১২টির বেশি ইউনিট। আগুন নিয়ন্ত্রণের চেষ্টার পাশাপাশি, উদ্ধার তৎপরতাও চালানো হয়। প্রায় ৮ ঘণ্টা পর, ৪৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিসের কর্মীরা। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।