Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

চিনি ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে বোনের মৃত্যু, মৃত্যুশয্যায় ভাই

admin • 03 Jul 2024, 10:35 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
চিনি ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে বোনের মৃত্যু, মৃত্যুশয্যায় ভাই

কু‌ষ্টিয়ার দৌলতপুরে চিনি ভেবে দুই ভাই-‌বোন ইঁদুর মারার বিষ খেয়েছে। তাদের মধ্যে তিনবছর বয়সী মিমের মৃত্যু হয়েছে এবং পাঁচ বছর বয়সী আলিফ‌কে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৩ জুলাই) বেলা ১টার দি‌কে উপ‌জেলার আল্লারদর্গা সোনাইকু‌ন্ডি গ্রা‌মে এ দুর্ঘটনাটি ঘটে।

 

ওই দুই শিশুর বাবার নাম শুভ মন্ড‌ল। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি) মোঃ মাহাবুবুর রহমান মৃত‌্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

প্রতি‌বেশি জু‌য়েল আলী জানান, দুপু‌রে বাড়ির লোকজন যার যার কা‌জে ব‌্যস্ত ছি‌লেন। এ দিকে ওই দুই শিশু ঘ‌রের ম‌ধ্যে খেলছিল। এক পর্যায়ে তারা ঘ‌রে রাখা ইদুর মারার বিষ চিনি ভেবে খেয়ে ফেলে।

 

পরে তারা অসুস্থ হয়ে পড়লে তাদের কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতালে নিয়ে আস‌লে চি‌কিৎসাধীন অবস্থায় মি‌মের মৃত‌্য হয়। অসুস্থ আলিফ‌কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।