Saturday, 24 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
জাতীয়

চিনির দাম বাড়বে না, রমজানে থাকবে নিয়ন্ত্রণে : বাণিজ্যমন্ত্রী

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
চিনির দাম বাড়বে না, রমজানে থাকবে নিয়ন্ত্রণে :  বাণিজ্যমন্ত্রী

চিনির দাম নতুন করে আর বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রমজানেও দাম নিয়ন্ত্রণে থাকবে বলে জানান তিনি।,

 

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে রংপুরে রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে গণামাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, 'আপনারা সবাই জানেন ডলারের ভ্যারিয়েশনে দাম বাড়ে-কমে।,

 

মন্ত্রী বলেন, 'যেহেতু আমদানি করে আনতে হয়, ডলারের দামটা যদি একটু কমে আসে, তাহলে কমানো যায়। আবার ডলারের দাম যদি বেড়ে যায় তাহলে ইন্টারন্যাশনাল ভ্যালু সেটেল করতে গেলে দামটা বাড়ে। '

 

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, 'এই মুহূর্তে আমাদের ডলারটা একটা লেভেলে আছে, হয়তো আর বাড়বে না। কিন্তু আমাদের তো চিনি হয় না—সবটাই আমদানি করতে হয়। ভারত থেকেও আনতে পারি না, দূর থেকে আনতে হয়। যার জন্য চিনির ওপর একটু প্রভাব পড়েছে কিন্তু আমি মনে করি না যে আর বাড়বে। '

 

রমজানে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'রোজাকে কেন্দ্র করে যথেষ্ট ব্যবস্থা নিয়েছি। টিসিবির মাধ্যমে চিনি দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ বুকিং দেওয়া হয়েছে। আরও বুকিং চলছে। '

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।